ওয়াশিংটন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘদিন বন্ধ াকার পর আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর জন্য রসদ ও সরঞ্জাম সরবরাহের প ফের চালু করছে পাকিস্তান।
এ লক্ষ্যে ওয়াশিংটন-ইসলামাবাদ প্রায় একটি চুক্তিতেও পৌঁছে গেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
তাছাড়া, ২০-২১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ।
ন্যাটো সরবরাহ রুট পুনরায় চালু হলে তা হবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্কোন্নয়নে এক বিরাট অগ্রগতি।
দু’দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে গত বছর নভেম্বরে ন্যাটো বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সরবরাহ রুট বন্ধ করে দেয় ইসলামাবাদ।
এতে করে সম্পর্কে টান টান উত্তেজনার কারণে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ন্যাটো সম্মেলনের আলোচনায় পাকিস্তানের যোগ না দেওয়ার আশঙ্কা দেখা দেয়।
এখন ন্যাটো সম্মেলনের আগ দিয়ে অবস্থান বদলাচ্ছে পাকিস্তান। দেশটিকে শিকাগো সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে ন্যাটো।
তবে ন্যাটো সরবরাহ পথ খোলা নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র চুক্তিটি আপাতত একরকম নিশ্চিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলেই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা।
ফলে আবারো কোনো ধরনের গড়বড় ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮১৬
bdnews24