২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ প্রয়োগে মৃত্যুর আশঙ্কা দালাই লামার

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, চীন তাকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করছে বলে তার কাছে তথ্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, চীন তাকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করছে বলে তার কাছে তথ্য রয়েছে। ব্রিটেনের সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন তাদের নারী চরদের মাধ্যমে এ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। তাদের চুল ও পোশাকে বিষ মিশিয়ে তার কাছে পাঠানো হতে পারে। গত বছরও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন শান্তিতে নোবেলজয়ী ৭৬ বছর বয়সী দালাই লামা। তখন তিনি বলেছিলেন, তাকে হত্যার জন্য কয়েক তিব্বতীয় নারীকে প্রশিক্ষণ দিচ্ছে চীন। কিভাবে এ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে পারে সে বিষয়ে দালাই লামা বলেন, “ও হ্যাঁ। তাদের চুল ও স্কার্ফে বিষ মাখানো থাকতে পারে। তারপর আমার কাছে এসে এমনভাবে বলবে যে, তারা অসুস্থ এবং আমি তাদের আশীর্বাদ করে দিই। তখন হাতের ছোঁয়া লেগে আমার শরীরে বিষ আসতে পারে। এ ধরনের তথ্য আমাদের কাছে আছে।” “তবে আমি জানিনা এ তথ্য পুরোপুরি ঠিক কি না। যাচাই করে দেখার মতো কোনো সুযোগ নেই।” ১৯৫০ সাল থেকে তিব্বত শাসন করছে চীন। দালাই লামাসহ নির্বাসিত তিব্বতীরা সেখানে সরকারবিরোধী নানা তৎপরতায় ইন্ধন যোগ”চ্ছ বলে চীনের অভিযোগ। ১৯৫৯ সালে এক ব্যর্থ অভ্যুত্থানের পর পালিয়ে যায় ভারতে আশ্রয় নেন দালাই লামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৫০০ ঘ.