২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনটনের দৃষ্টিতে ওবামা অদক্ষ!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘অদক্ষ’ বলেছেন বলে একটি বইয়ে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘অদক্ষ’ বলেছেন বলে একটি বইয়ে দাবি করা হয়েছে। ‘দ্য অ্যামেচার’ নামে ওবামার জীবনীর ওপর এডওয়ার্ড ক্লেইনের লেখা নতুন ওই বইয়ে বলা হয়েছে, ওবামাকে অদক্ষ বলার পাশাপাশি স্ত্রী হিলারি ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোয়নের জন্য ওবামার বিপক্ষে লড়ার পরামর্শ দিয়েছেন বিল ক্লিনটন। ‘তোমাকে এদেশের দরকার!’, হিলারিকে স্বামী বিল ক্লিনটন বলেছেন বলে ওই বইয়ে দাবি করা হয়। বইটির উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ওবামা সম্পর্কে ক্লিনটন বলেছেন, কিভাবে প্রেসিডেন্ট হতে হয় তা তিনি জানেন না এবং তিনি ‘অদক্ষ’। বারাক ওবামা ‘একজন আনাড়ি ব্যক্তি’ বলে ক্লিনটন মন্তব্য করেছেন বলেও অননুমোদিত ওই জীবনীর লেখক দাবি করেছেন। তবে ওবামা সম্পর্কে বিল ক্লিনটনের এ মূল্যায়ন বিশ্বাসযোগ্য নয় বলে ইউ ইয়র্ক পোস্ট দাবি করেছে। তারা বলছে, সমালোচনা নয়, বরং প্রেসিডেন্ট ওবামাকে দ্বিতীয় মেয়াদে জয়ী করার জন্য সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন ক্লিনটন। হোয়াউট হাউস এবং হিলারি ও বিল ক্লিনটনের পক্ষ থেকেও ওই বইয়ের বক্তব্যকে নাচক করা হয়েছে। বিল ক্লিনটনের মুখপাত্র বলেছেন, ওই বইয়ের বক্তব্য ‘পুরোপুরি ভিত্তিহীন।” আর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বইয়ের কাটতি বাড়ানোর জন্যই এসব বক্তব্যের জন্ম দিয়েছেন ক্লেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২২১ ঘ.