বৈরুত, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় শুক্রবার একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী।
রাজধানী দামেস্কে ভয়াবহ গাড়িবোমা হামলার ৫৫ জন নিহত হওয়ার পরদিন নতুন করে এ হামলা চালানোর চেষ্টা ব্যর্থ করা হল বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
সিরিয়ান টেলিভিশন জানায়, হামলার চেষ্টাকারীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি গাড়িতে করে ১২০০ কেজি ওজনের বোমা বহন করছিল।
আলেপ্পোর আল-শার এলাকায় হামলার এ প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। তবে এ ব্যাপারে নিরপেক্ষ সূত্রে কিছু জানা যায়নি।
বিরোধী পক্ষের দাবি, তাদের ওপর দোষ চাপানোর জন্য আসাদ সরকার এসব পরিকল্পিত হামলা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪০ঘ.
bdnews24