২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

পাকিস্তান বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

‘আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড’(এএসএফসি) এর মাঠ পর্যায়ের বার্ষিক প্রশিক্ষণ মহড়া শেষে হাতফ-৩ (গজনবি) নামের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৯০ কিলোমিটার। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের উপস্থিতিতে এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

 

এ নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে দু’বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান।

গত ২৫ এপ্রিলে পাকিস্তান মাঝারি-পাল্লার শাহীন-ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

ভারত দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষা চালানোর পরপরই শাহীন-ওয়ান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পাকিস্তান।