২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে প্রবৃদ্ধির জন্য নীতি সংশোধন জরুরি: আইএমএফ

মিয়ানমারে অর্থনৈতিক অগ্রযাত্রার এ সূচনালগ্নে এবং জীবনযাত্রা মানোন্নয়নে সহায়ক প্রবৃদ্ধিতে গতিশীলতার ঐতিহাসিক সুযোগের মুখে সঠিক নীতিমালা নিয়ে এগুনো জরুরি বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ওয়াশিয়টন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে অর্থনৈতিক অগ্রযাত্রার এ সূচনালগ্নে এবং জীবনযাত্রা মানোন্নয়নে সহায়ক প্রবৃদ্ধিতে গতিশীলতার ঐতিহাসিক সুযোগের মুখে সঠিক নীতিমালা নিয়ে এগুনো জরুরি বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মিয়ানমারে কয়েকদশকের সামরিক শাসনের পর ক্ষমতাসীন নতুন সংস্কারবাদী সরকার একের পর এক গণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রথম প্রকাশিত আইএমএফ এর বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। মিয়ানমারে আইএমএফ এর মিশন প্রধান মেরাল খারাসুলু বলেন, “দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো ইতোমধ্যেই উন্নতি করেছে এবং তাদের জিডিপি আগামী দুই বছরের মধ্যে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশে উন্নীত হতে পারে।” তিনি বলেন, “মিয়ানমারের জন্য এখন খুবই সুসময়। আমি এখানে ২০০৯ সাল থেকে কাজ করছি... এবং আমি মনে করি শেষ কয়েকবছরে মিয়ানমার সত্যিই অনেকদূর এগিয়েছে।” এ পরিস্থিতিতে মিয়ানমার প্রয়োজনীয় সংস্কারকাজ চালিয়ে গেলে ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। খারাসুল মিয়ানমারের মুদ্রা বিনিময় হারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অনেক বাধা নিষেধের মধ্য দিয়ে দেশের জটিল মুদ্রা বিনিময় হার পদ্ধতি সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে। এতে করে বহুমুখী মুদ্রা বিনিময় হারের সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে ব্যয়। নিরুৎসাহিত হয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ। ফলে মিয়ানমারে মুদ্রা বিনিময় ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার পাশাপাশি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক খাতে আরো সংস্কার জরুরি বলে জানিয়েছে আইএমএফ। তাছাড়া, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ খাত হিসাবে জ্বালানি এবং কৃষির দিকেও নজর দেওয়া উচিত বলে জানায় আইএমএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭৫৯ঘ.