২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বউকে আশ্রয় দেওয়ায় বাবাকে পুড়িয়ে হত্যা

পারিবারিক বিরোধের জের ধরে ভারতের বিহার রাজ্যে এক ব্যক্তিকে তার ছেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক বিরোধের জের ধরে ভারতের বিহার রাজ্যে এক ব্যক্তিকে তার ছেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। শনিবার রাতে বিহারের মাধেপুরা জেলার খারি রাহতায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়। পুলিশের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, নিহত দেবেন্দ্র যাদব ছেলের প্রথম বউকে আশ্রয় দেওয়ার পাশাপাশি খাওয়া-পরার জন্য তাকে মাসে এক হাজার রুপি করে দেন। এ বিষয়টি জানতে পেরে ক্ষোভে বাবার গায়ে আগুন দেন ছেলে। ওই ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১০৪ ঘ.