২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নির্বাচনী প্রচারাভিযান শুরু

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে ডেম্যাক্রেট দলের প্রার্থী হিসেবে প্রচারাভিযান শুরু করেছেন বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ওহিয়ো, ভার্জিনিয়া, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে ডেম্যাক্রেট দলের প্রার্থী হিসেবে প্রচারাভিযান শুরু করেছেন বারাক ওবামা। ভোটযুদ্ধে নামতে গুরুত্বপূর্ণ দুই রাজ্য ওহাইও এবং ভার্জিনিয়ায় শোভাযাত্রার মধ্য দিয়ে রোববার প্রচারাভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ওবামা। ভার্জিনিয়ায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দার হাত থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে তিনি প্রতিশ্র“তি দেন, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে আরো জোর পদক্ষেপ নেবেন। এ সময় প্রতিদ্বন্দ্বী মিট রমনির সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিকান এই প্রার্থী “পরিস্থিতিকে আবার আগের অবস্থায়িে ফিরিয় নিয়ে যাবেন”। তবে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও স্বীকার করেন ওবামা। অর্থনৈতিক মন্দা নিয়ে সমালোচনার জবাবে ওবামা দর্শকদের স্মরণ করিয়ে দেন যে, এ সমস্যা তিনি পূর্ববর্তী সরকারের আমল থেকেই পেয়েছেন। ওবামা বলেন, তিনি জানেন এ বিষয়টি নিয়ে অনেক মার্কিনিই অসন্তুষ্ট। কিন্তু উন্নয়নের লক্ষ্যে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য ভোটাদের আহ্বান জানান তিনি। রমনির সমালোচনা করে ওবামা আরো বলেন, তিনি তার পরিবারে একজন ভাল মানুষ এবং সফল ব্যবসায়ী। কিন্তু একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি “ভুল শিক্ষা” পেয়েছেন, তার নীতিতে শুধু ধনীরা লাভবান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৯ঘ.