মস্কো, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কন্নোয়নে রাশিয়া আরো সামনে এগুতে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন একথা বলেছেন।
শুক্রবার মস্কোর বাইরে পুতিনের বাসভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা টম ডনিলোন এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইউরি উশাকভের উদ্ধৃতি দিয়ে শনিবার একথা জানিয়েছে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কন্নোয়নে রাশিয়া সত্যিই বহুদূর যেতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সাম্যের নীতিতে এবং পারস্পারিক শ্রদ্ধা বজায় রেখে চললেই সম্পোর্কন্নয়নের এ হাত বাড়ানোর ওপর জোর দিয়েছেন পুতিন।”
ইউরি জানান, ডনিলন প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে পুতিনকে একটি চিঠি দিয়েছেন। বহু পাতার এ বিস্তারিত চিঠির মূল বক্তব্য হলো, দু’দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার পথে এগুনোয় পুতিনের সঙ্গে সহযোগিতা করতে ওবামা প্রস্তুত।
তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ও রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বৈঠকের ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এ মাসের শেষে পুতিন যুক্তরাষ্ট্রে জি-এইট সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় ওবামার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে এটিই হবে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।
এর আগে ২০০৯ সালে রাশিয়ায় ওবামার সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন।
ওবামা তার পররাষ্ট্র নীতিতে দু’ দেশের সম্পর্ক ‘পুনস্থাপন’ করতে চান। রাশিয়ার বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এর সময়ে দু’দেশের সম্পর্ক উষ্ণ ছিল।
øায়ুযুদ্ধ যুগের দুই শত্র“ দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো সিরিয়া এবং ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র পতিরক্ষা ব্যবস্থা গড়ার মতো নানা ইস্যু নিয়ে বিরোধ চলছে।
পুতিনের প্রেসিডেন্সির সময়টিতে এ দু’দেশের মধ্যকার সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯৩৭ঘ.
bdnews24