এথেন্স, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ। এ নির্বাচনে ব্যয়সঙ্কোচনবিরোধী প্রার্থীদের বিপরীতে সমর্থন হারাতে পারে দেশের মূল ধারার দুই রাজনৈতিক দল।
গত নভেম্বর থেকে গ্রিসের ক্ষমতায় আছে মধ্য-ডান নিউ ডেমোক্র্যাসি এবং মধ্য-বাম স্যোশালিস্ট পাসোক দলের জোট।
ঋণ সঙ্কট কাটাতে আন্তর্জাতিক বেইলআউট তহবিলের বিনিময়ে গ্রিস সরকারের নেওয়া কৃচ্ছতা পদক্ষেপের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কারণে মূলধারার এ দু’টি দলই নির্বাচনে পরাজয়ের শিকার হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর পরিবর্তে নতুন পার্লামেন্টে নজিরবিহীনভাবে উঠে আসতে পারে ছোট ছোট বেশ কিছু সংখ্যক রাজনৈতিক দল। যে দলগুলো সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরোধী।
ফলে নির্বাচনে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা লাভের সম্ভবনা নেই বলে মনে করা হচ্ছে। মূলধারার দুই দল নির্বাচনে জিততে না পারলে দেশ দীর্ঘদিনের জন্য অনিশ্চয়তার তীব্র ঝুঁকির মুখে পড়বে।
ঋণসঙ্কট কাটাতে ইইউ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে বেইলআউট তহবিল প্রাপ্তি অক্ষুন্ন রাখতে দেশটির ভবিষ্যৎ যে কোনো নতুন সরকারের জন্যই কঠোর ব্যয়ঙ্কোচন পদক্ষেপ চালিয়ে যাওয়া জরুরি।
বেইলআইট তহবিল চুক্তির শর্তানুযায়ী নতুন গ্রিক সরকার প্রতিশ্র“তি পূরণ না করতে পারলে কঠিন পরিণতি ভোগ করার হুমকি দিয়ে রেখেছে জার্মানি।
তাছাড়া, গ্রিসে কোনোরকম রাজনৈতিক অস্থিতিশীলতাই ইউরোজোনে দেশটির সদস্যপদকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ঘ.
bdnews24