২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার নির্বাচনের প্রস্তুতির মধ্যে চলছে তুমুল লড়াই

সিরিয়ার সোমবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতির মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী ও সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

আম্মান, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সোমবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতির মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী ও সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। সহিংসতায় নির্বাচন বিঘিœত হওয়া ছাড়াও এর বৈধতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সমালোচকরা। নির্বাচনের প্রস্তুতিতে দামেস্কর শহরতলীতে ইতোমধ্যেই জায়গায় জায়গায় ভোটের প্রতীক এবং পোস্টার লাগানো হয়েছে। কয়েকদশকের মধ্যে সিরিয়ায় এটিই প্রথম অবাধ ভোট। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন শুরুর এক বছরেরও বেশি সময় পর তা অনুষ্ঠিত হতে চলেছে। ফলে একে ঐতিহাসিক নির্বাচন হিসাবেই দেখছে সিরিয়া সরকার। এ নির্বাচন সংস্কার পক্রিয়ার অংশ বলে দাবি করছে সিরিয়া কর্তৃপক্ষ। কিন্তু বিরোধীরা একে ‘লজ্জাস্কর’ আখ্যা দিয়েছে। বিরোধিরা এ নির্বাচন সমর্থন না করায় নতুন পার্লামেন্ট বৈধ হবে না এবং সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিভিন্ন জায়গায় সরকার ও বিদ্রোহী উভয়পক্ষে তুমুল লড়াই, সহিংসতা চলার মাঝে নির্বাচনের এ তোড়জোড় চলছে। ইউফ্রেটিস নদীর অববাহিকায় দির আল জোর শহরের পূর্বাঞ্চলে ট্যাংক মোতায়েন করে অবস্থান নেওয়া সরকারি বাহিনীর অবস্থানের ওপর হামলা চালায় রকেট চালিত গ্রেনেড সজ্জিত সশস্ত্র বিদ্রোহীরা। স¤প্রতি কয়েকদিনে কয়েকটি শহর ও গ্রামের ওপর সামরিক বাহিনীর হামলার জবাবে বিদ্রোহীরা এ হামলা চালায়। সকালের দিকে লড়াই কিছুটা কমেছে। তবে লড়াইয়ে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারণ, সহিংস পরিস্থিতিতে কেউ রাস্তায় বেরোনরই সাহস করেনি বলে জানান এক আন্দোলনকর্মী। প্রতিটি রাস্তায় সেনাবাহিনীর অন্তত ৫ টি করে ট্যাংক মোতায়েন ছিলো বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২১০৭ঘ.