২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় কারফিউ

মিশরে সেনাবাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পর রাজধানী কায়রোর কিছু এলাকায় সান্ধ্যআইন (কারফিউ) জারি করেছে ক্ষমতাসীন সেনাশাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

কায়রো, মে ০৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সেনাবাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পর রাজধানী কায়রোর কিছু এলাকায় সান্ধ্যআইন (কারফিউ) জারি করেছে ক্ষমতাসীন সেনাশাসকরা। শুক্রবার কায়রোয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তার আশপাশের এলাকায় রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সান্ধ্যআইন জারি করা হয়। এর আগে সেখানে সেনা সদস্যদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তান্তাবির পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের সংঘর্ষ হয়। তাতে এক সেনা সদস্য নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় অজ্ঞাতদের হামলায় ১১ বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ হয়। এক পর্যায়ে সেনাবাহিনী জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গণবিক্ষোভের মুখে গত বছরের মার্চে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর দেশটিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে কায়রোয় এ বিক্ষোভ- সহিংসতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে সেনা সদস্য নিহতের ঘটনায় নিরাপত্তা বাহিনী ১৭০ জনকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/১৯৩৭ ঘ.