২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া বদলালে হাত মেলাবে যুক্তরাষ্ট্র: হিলারি

উত্তর কোরিয়া নীতি বদলালে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বেইজিং এ দু’দিনের উচ্চ পর্যায়ের বৈঠকের শেষদিন তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

বেইজিং, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া নীতি বদলালে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বেইজিং এ দু’দিনের উচ্চ পর্যায়ের বৈঠকের শেষদিন তিনি একথা বলেন। সুদান এবং সিরিয়ার ওপর আরো চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি। একইসঙ্গে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে চীনের চাপ প্রয়োগের প্রত্যাশী হিলারি উত্তর কোরিয়া সম্পর্কে বলেন, তারা পথ পরিবর্তন করলে ওয়াশিংটন এখনো তাদের সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক। তিনি বলেন, “উত্তর কোরিয়ার নতুন নেতাদের জনগণের ইচ্ছাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে পরিবর্তনের পথে আগানোর সুযোগ এখনো আছে। তারা তাদের প্রতিশ্র“তি পূরণের দিকে মনোনিবেশ করলে, আন্তর্জাতিক স¤প্রদায়ের ডাকে সাড়া দিলে এবং নিজ দেশের জনগণের খাওয়া-পরা, শিক্ষার দিকে নজর দিলে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে কাজ করে যাবে।” চীনের বিশিষ্ট মানবাধিকার কর্মী চেন গুয়ংচেং কে নিয়ে সৃষ্ট কূটনৈতিক সঙ্কটের মধ্যেও মূল আন্তর্জাতিক বিষয়গুলোতে ওয়াশিংটন-বেইজিং এখনো একযোগে কাজ করে যেতে পারে-- এ বিষয়টিও বক্তব্যে তুলে ধরার চেষ্টা নেন হিলারি। রুদ্ধদ্বার বৈঠকে ক্লিনটন বলেন “যুক্তরাষ্ট্র ও চীন এখন একে অপরের ওপর পারস্পারিকভাবে নির্ভরশীল।” উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা বন্ধে চীনের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন হিলারি। এছাড়া, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের পাশাপাশি সিরিয়া সঙ্কটেও চীনের সহযোগিতা কামনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯৫২ঘ.