২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্যের সরকারের পথে নেপাল

নেপালে মন্ত্রিসভার পদত্যাগের পর রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান বিরোধীদলগুলোকে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কাঠমান্ডু, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়ঢটার্স)- নেপালে মন্ত্রিসভার পদত্যাগের পর রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান বিরোধীদলগুলোকে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। নেপালে ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহের অবসান এবং পরবর্তীতে রাজতন্ত্র বিলুপ্ত হলেও অস্থিতিশীলতা বিরাজ করছে। এতে দেশটিতে অর্থনৈতিক দুর্দশার পাশাপাশি সংবিধান চালু করতে দেরী হচ্ছে। সাবেক বিদ্রোহী নেতা বাবুরাম ভট্টরাই এ পরিস্থিতির অবসান ঘটাতে বিরোধীদলগুলোর সঙ্গে চুক্তি করায় বৃহস্পতিবার মধ্যরাতে পদত্যাগ করে তার মন্ত্রিসভা। এ অবস্থায় নতুন সরকার গঠন করতে প্রধানমন্ত্রীর বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন তার মুখপাত্র। বিরোধী দলগুলো নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে একমত হওয়ার আগে একটি ঐকমত্যের সরকার চায়। মাওবাদী বিদ্রোহ অবসানের সময় নেপালে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল আগে ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা এবং তারপর সংবিধান প্রণয়নের বিষয়টি। বিন্তু সংবিধান নিয়ে আলোচনা থমকে আছে অমীমাংসিত কয়েকটি ইস্যুতে। নতুন সংবিধানে ফেডারেল রাষ্ট্র নেপালের প্রদেশ কয়টি হবে এবং সেগুলোর গঠন কি হবে সেটিসহ আরো কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। মাওবাদী অধুষ্যিত গণপরিষদ ২৭ মে সময়সীমার মধ্যে সংবিধান চূড়ান্ত করতে পারবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশে¬ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৯ঘ.