সিরিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে হামলায় নিহত ৪
সিরিয়ার অ্যালেপ্পো বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ছাত্রদের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
সিরিয়ার অ্যালেপ্পো বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও শসস্ত্র ছাত্রদের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
এ ঘটনায় ২শ জন গ্রেপ্তারও হয়েছে বলে জানা গেছে ইন্টারনেটে পাঠানো ভিডিও এবং আন্দোলনকর্মীদের বয়ান থেকে।
আসাদবিরোধী বিক্ষোভে আসাদপন্থি ছাত্ররা ছুরি নিয়ে হামলা চালায়নোর পরপরই বিশ্ববিদ্যালয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
আসাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলিও চালায় বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সকালের দিকে এ বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, ছাত্ররা অন্ধকারের মধ্যে স্লোগান দিয়ে মিছিল করছে। এরপরই গুলির শব্দে চাপা পড়ে যায় তাদের স্লোগান। গুলিতে নিহত একজনের ছবিও দেখা গেছে ভিডিওতে।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রতিবাদে আরো কয়েকটি ছাত্রবিক্ষোভ হয়েছে। এবং বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে নিরাপত্তা বাহিনী।
তবে ঘটনাস্থলে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় আন্দোলনকর্মীদের কথা কিংবা ভিডিও কোনোটিরই সত্যতা যাচাই করা যায়নি।
