নাইজেরিয়া, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার রাজধানী আবুজা এবং উত্তরাঞ্চলীয় কাদুনা শহরে দু’টি পত্রিকা অফিসে আত্মঘাতী গাড়িবোমা হামলায় বৃহস্পতিবার অন্তত ছয়জন নিহত হয়েছে।
আবুজায় তিনজন এবং কাদুনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তবে রয়টার্স জানায়, আবুজার পত্রিকা অফিসে আত্মঘাতী হামলায় হামলাকারীসহ আরো দুজন নিহত হয়েছে এবং কাদুনার হামলায় নিহত হয়েছে এক পুলিশ কমিশনার।
আত্মঘাতী হামলাকারীরা জিপে করে এসে আবুজা এবং কাদুনায় দৈনিক দিস ডে’র অফিসে হামলা চালায়।
এই পত্রিকাটি প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের সমর্থক এবং জঙ্গি দল বোকো হারামের হামলার মূল লক্ষ্য। তবে বৃহস্পতিবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
হামলাটি বোকো হারাম চালিয়ে থাকলে বলা যায় তারা তাদের হামলা কৌশল বদলেছে। কারণ, দলটি এ পর্যন্ত পত্রিকাকে হামলার টার্গেট করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩১ঘ.
bdnews24