২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে নিষিদ্ধ মুবারক আমলের প্রধানমন্ত্রী

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে মতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিকের প্রার্থীতা নিষিদ্ধ করেছে মতাসীন সামরিক পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

কায়রো, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে মতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের শেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিকের প্রার্থীতা নিষিদ্ধ করেছে মতাসীন সামরিক পরিষদ। তিনিসহ মুবারক আমলের শীর্ষ কর্মকর্তাদের প্রর্থিতা বাতিল করতে একটি আইনও অনুমোদন করেছে সামরিক পরিষদ। এর ফলে প্রেসিডেন্ট হিসেবে ইসলামপন্তীদের বিরূদ্ধে আরব লীগের সাবেক প্রধান আমর মুসার অবস্থান পাকাপোক্ত হওযার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শফিক নির্বাচনে নিষিদ্ধ হওয়ায় মিশরে যারা ইসলামপন্থিদের সমর্থন করে না তাদের জন্য নির্বাচনে বিকল্প প্রার্থীর সংখ্যা আরো কমল। ইসলামপন্থিদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় সামনের সারিতে আছেন মুসলিম ব্রাদারহুডের মোহামেদ মুরসি এবং এই দলের সাবেক সদস্য আব্দুল মোমেইন আবোল ফোটোহ। গত বছর ফেব্র“য়ারিতে মিশরে গণআন্দোলনের মুখে হোসনি মুবারকের পতনের পর এ বছর ২৩ ও ২৪ মে তে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ্।ে দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এ নির্বাচন জুনে ২য় দফায় গড়ানোরও সম্ভাবনা আছে। এরপর ১ জুলাইয়ে নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা রয়েছে সামরিক শাসকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৭ঘ.