২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাশিয়ায় ডাইনোসরের ডিমের সন্ধান’

ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে বিশালাকার প্রাণী ডাইনোসর। সেই ডাইনোসরের ডিমের সন্ধান পেয়েছে বলে দাবি করছেন রাশিয়ার ভূতত্ত্ববিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গ্রোজনি, রাশিয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে বিশালাকার প্রাণী ডাইনোসর। সেই ডাইনোসরের ডিমের সন্ধান পেয়েছে বলে দাবি করছেন রাশিয়ার ভূতত্ত্ববিদরা। দেশটির চেচনিয়া অঞ্চলে মাটির নিচে পাওয়া পাথরের মত ডিম্বাকৃতি বস্তুগুলোকে তারা ফসিল হয়ে যাওয়া ডাইনোসরের ডিম বলেই ধারণা করছেন। সাবেক সোভিয়েত জর্জিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি রাস্তা নির্মাণের জন্য শ্রমিকরা পাহাড়ি এলাকায় বিস্ফোরণ ঘটালে এগুলোর খোঁজ পাওয়া যায়। চেচেন স্টেট বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ সাইদ-এমিন ডিজহাব্রাইলভ জানিয়েছেন, স¤প্রতি ওই এলাকা সফরের সময় আমাদের ভূতত্ত্ববিদদের একটি দল অপ্রত্যাশিতভাবে ২৫ সেন্টিসিটার থেকে ১ মিটার আকারের মসৃণ ডিম্বাকৃতি পাথরের মত বস্তুগুলোর খোঁজ পায়। আর এগুলো কোন প্রজাতির ডাইনোসরের ডিম তা জানার জন্য ফসিলবিদদের সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। ডিজহাব্রাইলভ বলেছেন, “সম্ভবত আমরা ৪০ টির মত ডিমের খোঁজ পেয়েছি, নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি ।” তবে “মাটির নিচে আরো অনেকগুলো থাকতে পারে” বলে মন্তব্য করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪২ ঘ.