২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩টি গাড়ি বোমা হামলার পরিকল্পনা ছিল ব্রেইভিকের

নরওয়েতে বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যাকারী আন্দ্রে বেরিং ব্রেইভিক ৩টি গাড়ি বোমা হামলার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার আদালতের শুনানিতে একথাই জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়েতে বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যাকারী আন্দ্রে বেরিং ব্রেইভিক ৩টি গাড়ি বোমা হামলার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার আদালতের শুনানিতে একথাই জানিয়েছেন তিনি। বিবিসি এক খবরে জানায়, মূলত তিনটি গাড়ি বোমা হামলার পরিকল্পনা ছিল ব্রেইভিকের। হামলার লক্ষ্য ছিলো সরকারি দপ্তর, লেবার পার্টির কার্যালয় এবং রাজদূর্গে। তবে রাজপরিবার তার হামলার লক্ষ্য ছিলো না। তিনটি বোমা হামলার পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটান ব্রেইভিক। এতে ৮ জন নিহত হয়। এ ব্যাপারে ব্রেইভিক জানান, তিনি আরো গাড়িবোমা হামলা চালানোর পরিকল্পনা বাদ দেন। কারণ, গাড়িবোমা তৈরি করা অনেক কঠিন কাজ। শুনানিতে তিনি আরো জানান, ২০১১ সালের ২২ জুলাই হামলা চালানোর আগে কম্পিউটার গেম খেলে মহড়া করেছিলেন তিনি। ২০০৬ সাল থেকে ‘আত্মঘাতী হামলার’ পরিকল্পনা করে আসছিলেন তিনি। হামলার প্রস্তুতির জন্য ২০১০ সালে তিনি যোগ দেন বন্দুক শেখার ক্লাবেও। হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে ব্রেইভিক বলেন, তিনি ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়ার জন্য এ হামলা চালিয়েছেন। ওই সব ষড়যন্ত্রকারী যাদের অভিবাসনপন্থি নীতি নরওয়েবাসীদেরকে ভ্যবিচারী করে তুলছে। হামলার পর পরই ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দেয়া হয়। ব্রেইভিক এ রিপোর্টের বিরোধিতা করেছেন। চলতি বছর আরেক দফা বিশেষজ্ঞ দিয়ে ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষায় অবশ্য তাকে মানসিকভাবে সুস্থ বলা হয়েছে। তবে আদালতে পাঁচজন বিচারকের প্যানেল তার মানসিক স্বাস্থ্য নিয়ে এ দ্বন্দ্বের সমাধান করবে। প্যানেল ব্রেইভিককে সুস্থ মনে করলে তাকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এমনকি তাকে ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে মনে হলে অনির্দিষ্টকাল বন্দি রাখা হতে পারে। আর যদি ব্রেইভিককে মাসনিকভাবে অসুস্থ মনে করে বিচারক প্যানেল, তাহলে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৭ঘ.