২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া যুদ্ধবিরতি মেনে চলছে না: বান

সিরিয়া শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে না; এমনকি সহিংসতা বন্ধের প্রতিশ্র“তি পূরণের স্পষ্ট কোনো আভাসও দেয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

সিরিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে না; এমনকি সহিংসতা বন্ধের প্রতিশ্র“তি পূরণের স্পষ্ট কোনো আভাসও দেয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। (আরো তথ্যসহ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, শান্তি পরিকল্পনার আওতায় শহুরে এলাকাগুলো থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিতে সিরিয়া ব্যর্থ হয়েছে। চিঠিতে বান সিরিয়ার পর্যবেক্ষণ মিশনে পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে ৩শ করারও আহ্বান জানান। এতে তিনি আরো লেখেন, “সিরিয়া থেকে ক্রমাগত সহিংসতার খবর আসছে। এতে অস্ত্রবিরতি ভেঙে পড়ারই আলামত পাচ্ছি আমরা।” তবে সিরিয়া পরিস্থিতি ভালোর দিকে যাওয়ার সুযোগ আছে বলেও আশার বাণী শুনিয়েছেন বান। নিরাপত্তা পরিষদকে জাতিসংঘ মহাসচিব জানান, “সিরিয়া সরকার এখনো তাদের কর্মতৎপরতা, সেনা মোতায়েন কিংবা তাদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে প্রাথমিক শর্তগুলো পুরোপুরি মানেনি।” “সা¤প্রতিক দিনগুলোতে সিরিয়ায় সহিংসতা এবং হতাহতের ঘটনা বেড়েছে। বেসামরিক এলাকাগুলোতে গোলা হামলাসহ সরকারি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের খবর আসছে।” “সরকার সশস্ত্র গ্র“পগুলোর সহিংস তৎপরতার খবর দিচ্ছে। ফলে শসস্ত্র সংঘাত যে বন্ধ হয়নি তা পরিস্কার। অথচ দু’পক্ষই বলেছে যে, তারা সব ধরনের সহিংসতা বন্ধ করতে প্রতিশ্র“তিবদ্ধ,” বলেন বান। তবে পরিস্থিতি ভালো দিকে যাওয়ার সুযোগ এখনো আছে উল্লেখ করে তিনি বলেন, ১২ এপ্রিলে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে সহিংসতা কিছুটা কমেছে। এখন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে সব ধরনের লড়াই বন্ধ করা যেতে পারে। যদিও পর্যবেক্ষণ কাজের জন্য উপযুক্ত পরিবেশ থাকা জরুরি। কূটনীতিকরা বলছেন, সিরিয়ায় পর্যবেক্ষক বাড়ানো হবে কিনা তা নির্ধারিত হবে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে বানের প্রতিবেদন এবং জাতিসংঘ আরব লিগ প্রতিনিধি কফি আনানের ডেপুটি জ্যাঁ মরি গুচ্চেনোর ব্রিফিংয়ের ভিত্তিতে। ওদিকে, সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য প্যারিসে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। সিরিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতা নিরসনে ছয় দফা শান্তি প্রস্তাব দেন আনান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এ আন্দোলন- সহিংসতায় ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এলকিউ/১৭৪৫ঘ.