২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান বিষয়ে ন্যাটোর চুক্তি

২০১৫ সালে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের পর নিজেদের ভূমিকার বিষয়ে জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ‘বহির্গামী চুক্তি’ হয়েছে বলে ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ব্রাসেলস, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৫ সালে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের পর নিজেদের ভূমিকার বিষয়ে জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ‘বহির্গামী চুক্তি’ হয়েছে বলে ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন জানিয়েছেন। ন্যাটোর দেশগুলোর সঙ্গে বৈঠকের পর বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাসমুসেন বলেন, ২০১৪ সালের পর নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে আফগান সরকারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে ন্যাটোর সদস্য দেশগুলো ইতোমধ্যেই অঙ্গীকার করেছে। তিনি বলেন, “ভবিষ্যতে আফগান নিরাপত্তা বাহিনীর জন্য জোটের বেশ কিছু সদস্য রাষ্ট্র আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়ায় আমি খুবই খুশি।” তবে কোন কোন দেশ বা কি পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানান নি তিনি। আমেরিকান সংবাদপত্রে প্রকাশিত বিকলাঙ্গ ও নিহত আফগান বিদ্রোহীদের সঙ্গে মার্কিন সেনাদের ছবির তীব্র সমালোচনাও করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৪ ঘ.