২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় কিমের বিশাল মূর্তি উন্মোচন

উত্তর কোরিয়া শুক্রবার দূরপাল্লার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হওয়ার পর সাবেক নেতা কিম জং ইলের একটি বিশাল মূর্তি উন্মোচন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

উত্তর কোরিয়া, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া শুক্রবার দূরপাল্লার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হওয়ার পর সাবেক নেতা কিম জং ইলের একটি বিশাল মূর্তি উন্মোচন করেছে। সমবেত লোকজনের সামনে অনুষ্ঠানিকভাবে এ মূর্তি উন্মোচন করা হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। মূর্তিটি দাঁড় করানো হয় দেশটির প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাঙ এর মূর্তির পাশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির বর্তমান নেতা কিম জং উন। বড় একটি চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়ানো শ’শ’ মানুষের হর্ষধ্বনি আর ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে উন্মোচন করা হয় কিম জং ইলের মূর্তিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১০১ঘ.