ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারের গণতন্ত্রের পথে অগ্রযাত্রার প্রশংসা করে দেশটির ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তবে তিনি বলেন, “প্রথমে আমি সেখানে গিয়ে কি হচ্ছে তা নিজ চোখে দেখতে চাই।”
শুক্রবার মিযানমার সফরে যাওয়ার কথা রয়েছে ক্যামেরনের।
এশিয়া সফরের অংশ হিসেবে ক্যামেরন ইন্দোনেশিয়া গেছেন। সেখানেই কথাগুলো বলেন তিনি। ইন্দোনেশিয়ার পর মিয়ানমার ছাড়াও মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে ক্যামেরনের।
মিয়ানমার সফরকালে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন ক্যামেরন। স¤প্রতি মিয়ানমার পার্লামেন্টের একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন সু চি।
বিবিসি রেডিও ফাইভকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সফরকালে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে সাক্ষাৎ করে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাতে চান।
মিয়ানমারের ওপরেে ক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে জবাবে ক্যামেরন বলেন, “মিয়ানমারের গণতন্ত্রের পে যাত্রা অব্যাহত থাকলে আমরাও সদয় প্রতিক্রিয়া জানাবো। আর তা করতে আমরা দেরী করব না।”
১৯৬২ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক সরকার মিয়ানমারের ক্ষমতা দখলের পর মানবাধিকার লঙ্ঘনের শাস্তিস্বরূপ বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে দেশটি।
২০১০ সালে নির্বাচনের পর মিয়ানমারে ক্ষমতাসীন হয়েছে সেনা সমর্থিত বেসামরিক সরকার। এরপর থেকে মিয়ানমারে একের পর এক গণতান্ত্রিক সংস্কারে উৎসাহিত হয়ে দেশটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ডাক উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।
মিয়ামারে নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে ২৩ এপ্রিল বৈঠকে বসার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬২৯ঘ.
bdnews24