২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার কর্মী ছাটাই করবে সনি

কোম্পানিকে পুনঃসংগঠিত করার প্রধান অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জাপানের ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোম্পানিকে পুনঃসংগঠিত করার প্রধান অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জাপানের ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনি। সনির প্রধান নির্বাহী কাজু হিরাই’র বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, আগামী এক বছরের মধ্যে এ ছাটাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এতে বিশ্বজুড়ে সনিতে কর্মরতদের ৬ শতাংশ কর্মী ছাটাই হবে। জাপানের রাজধানী টোকিওতে সনির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী হিরাই বলেন, “বিশাল সংখ্যক বিনিয়োগকারীদের পরিবর্তনের আহ্বান শুনেছি আমরা। সনি পরিবর্তিত হবে।” তিনি আরো বলেন, “সনি সবসময়ই উদ্যোগী কোম্পানি।” সংবাদ ব্রিফিংএর আগে এক বিবৃতিতে সনি জানায়, ২০১৩/১৪ ব্যবসায়িক বছরে টেলিভিশন ব্যবসায়ের নির্দিষ্ট খরচ ৬০ শতাংশ ও পুরো ব্যবসা পরিচালনা খরচ ৩০ শতাংশ কমানোর চিন্তা করছে। দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ও এলজির সঙ্গে টেলিভিশন ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সনিকে। এছাড়া সনির অডিও ও ফোনের ব্যবসায় নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভুত হয়েছে অ্যাপল ইনকর্পোরেশন। মঙ্গলবার সনি আরো জানায়, কোম্পানিটির বার্ষিক ক্ষতির পরিমান ৬শ’ ৪০ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের দ্বিগুণ। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এমডি/১৩৪০ঘ.