বৈরুত, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমার শেষ সময়েও সরকারি বাহিনীর প্রচণ্ড গোলা হামলার শিকার হচ্ছে সিরিয়াবাসী। বুধবার নিহত হয়েছে অন্তত ১২ জন। তবে এ অভিযান বৃহস্পতিবার শেষ হবে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি।
এর আগে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান জানিয়েছিলেন, সিরিয়া যুদ্ধবিরতির প্রতিশ্র“তি পূরণের নিশ্চয়তা দিয়েছে।
বুধবার ইরানের রাজধানী তেহরানে আনান বলেন, “সিরিয়া কর্তৃপক্ষ যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং ইতিবাচক উত্তরও পাচ্ছি। সবাইকে এ বিষয়টি মেনে নেওয়ার জন্য আমরা সরকারকে চাপও দিচ্ছি। সবাই অস্ত্রবিরতি মেনে নিলে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে আমরা মাঠ পর্যায়ে পরিস্থিতির উন্নতি দেখতে পাবো।”
কিন্তু এর পরও হোমস শহরে সরকারি সেনাদের প্রচণ্ড মর্টার হামলার খবর পাওয়া যায়। আন্দোলনকর্মীদের একটি ভিডিওতে দেখা যায় জুরেত আল সাইয়াহ এলাকায় বোমা হামলায় বিধ্বস্ত শপিং মল। øাইপারদের গুলির দৃশ্য।
এরপরই শোনা যায় একটি ব্যাঙ্গোক্তি, “আনান, এই আপনার যুদ্ধবিরতি।”
সরকার যুদ্ধবিরতির প্রতিশ্র“তি পূরণের ধারপাশ দিয়েও না গিয়ে বরং সমস্যার কূটনৈতিক সমাধানের সুযোগ নিয়ে জনগণের ওপর আরো কঠোর দমনাভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তবে বিবিসি জানিয়েছে, আনানকে ফের যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রতিশ্র“তি দেওয়ার পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে বুধবার আরেক বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সামরিক অভিযান শেষ করা হবে।
কফি আনানের প্রস্তাবিত যুদ্ধবিরতি বাস্তবায়নের সময়সীমাও ১২ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার ভোর ছয়টা।
সিরিয়ার মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টিভি জানায়, “আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসী তৎপরতা মোকাবেলার অভিযান সফলভাবে শেষ করে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার পরই বৃহস্পতিবার সকাল থেকে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে টিভির এ বার্তায় সিরিয়া বিদ্রোহী পক্ষের সহিংসতা বন্ধের শর্তেই বৃহস্পতিবার যুদ্ধবিরতি শুরুর প্রতিশ্র“তি দিয়েছে বলেও জানানো হয়েছে রয়টার্সের খবরে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে অভিযান বন্ধ করবে। তবে শসস্ত্র গ্র“পগুলোর যে কোনো হামলাও তারা মোকাবেলা করবে।
আনানের শান্তি প্রস্তাব অনুযায়ী এর আগে ১০ এপ্রিলের মধ্যে জনবহুল এলাকাগুলো থেকে সিরিয়া সরকারের সেনা ও ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করেনি দামেস্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪০ঘ.
bdnews24