২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৯

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১১ পুলিশসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

হেরাত, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১১ পুলিশসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। হেরাতের বাইরে বিমানবন্দর রোডে দুই বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়। এতে ৮ বেসামরিক নাগরিক ও তিন পুলিশ নিহত হয় বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মহিউদ্দিন নূরি। হামলায় আহত হয়েছে ২৩ জন। বিক্ষুব্ধ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তিন ত্মঘাতী হামলাকারী মুসা কালা এলাকায় গভর্নরের কার্যালয়ে হামলা চালায়। এতে ৮ পুলিশ নিহত হয়। পুলিশের গুলিতে নিহত হয় দুই বোমা হামলাকারী। আর বাকি একজন হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। হেলমান্দের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, “প্রথম হামলাকারী আফগান পুলিশের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে সে নিহত হয়। এরপর দ্বিতীয়জন বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ তৃতীয় হামলাকারীকে হত্যা করে।” প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পর তারা রক্তাক্ত দেহ ও গাড়ির টুকরো অংশ এদিক সেদিক ছড়িয়ে থাকতে দেখতে পান। হেরাতের পুলিশ প্রধান সৈয়দ আগা শাকিব বলেন, “হামলাকারীদের একজনের দেহ বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে।” ২০১১ সালের জুলাই মাসে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী হেরাতের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে হস্তান্তর করে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটোর সব সেনা ফিরিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তারই অংশ হিসেবে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৬৪৮ঘ.