২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার পার্লামেন্টে সু চি’র অভিষেক ২৩ এপ্রিল

মিয়ানমার সরকারের আমন্ত্রণে ২৩ এপ্রিল পার্লামেন্টে অভিষেক হতে যাচ্ছে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ইয়াঙ্গুন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমার সরকারের আমন্ত্রণে ২৩ এপ্রিল পার্লামেন্টে অভিষেক হতে যাচ্ছে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’র। পার্লামেন্টের শূন্য আসনের উপনির্বাচনে সু চি ও তার দলের বিশাল জয়ের পর মিয়ানমারের সেনা সমর্থিত সরকার এ আমন্ত্রণ জানিয়েছে। সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি)’র মুখপাত্র নিয়ান উইন সোমবার জানান, অং সান সু চিসহ এনএলডির আরো ৩৬ জন নব নির্বাচিত সদস্যকে নতুন করে র্পালামেন্ট অধিবেশন শুরুর জন্য রাজধানী নিপিধোয় যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ৫ দশক ধরে সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট মিয়ানমারের পার্লামেন্টে সু চির এ উপস্থিতি সবার কাছে অনেক বড় একটি অগ্রগতি হিসাবেই গণ্য হবে। চলতি বছর মিয়ানমারে ১লা এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে পার্লামেন্টের ৪৫টি আসনে ভোট হয়। এর মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল এনএলডি জয়ী হয় ৪৩টি আসনে। এনএলডির এ বিজয় সেনা সমর্থিত ক্ষমতাসীন দলের জন্য বড় ধাক্কা। এর আগে ২০১০ সালের সাধারণ নির্বাচন বয়কট করে সু চির দল। নিয়ান উইন বলেন, “টেলিফোনে আমন্ত্রণ পাওয়ায় চেয়ারপারসন অং সান সু চিসহ নির্বাচিত সদস্যরা ২৩ এপ্রিল অনুষ্ঠেয় পার্লামেন্টের নিুকক্ষের অধিবেশনে যোগ দিতে যাবেন।” মিয়ানমারের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মেনে নিয়েছে আন্তর্জাতিক স¤প্রদায়। একইসঙ্গে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের ওপর থেকে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৩ঘ.