২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাওয়ালের প্রথম ভারত সফর

প্রথমবারের মতো ভারত সফর করলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার দিল্লি পৌঁছেই তিনি টুইটারে তিনি লিখেন, “মাত্র দিল্লিতে পৌঁছেছি। এটা হলো প্রথম সফর।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ভারত সফর করলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার দিল্লি পৌঁছেই তিনি টুইটারে তিনি লিখেন, “মাত্র দিল্লিতে পৌঁছেছি। এটা হলো প্রথম সফর।” টুইটার বার্তায় ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও শান্তির আশাও প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি রোববার ভারতে সফরে যান। তার সঙ্গী হিসেবে বিলাওয়ালও ছিলেন বলে এনডিটিভি জানায়। পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ২৩ বছর বয়সী বিলাওয়ালের এটাই প্রথম ভারত সফর। আর তাই তার মধ্যে উত্তেজনাও একটু বেশিই কাজ করেছে। জারদারির পরিবারের ১৩জন সদস্যসহ মোট ৪০ জনের একটি দল রোববার দুপুরে দিল্লি পৌঁছায়। এরপরই মধ্যাহ্নভোজের জন্য সফরকারী দলটি পৌঁছায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে। জারদারি ও তার সফরসঙ্গীরা বিকেল ৪টার দিকে আজমির পৌঁছান। এরপর ছেলেকে নিয়ে জারদারি দরগাহ দর্শন করেন এবং ফুল ও চাদর দিয়ে শ্রদ্ধা জানান। এখানে ২০ মিনিট অবস্থান করে সন্ধ্যায় পকিস্তানের উদ্দেশে রওয়ানা হন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০২ ঘ.