ভ্যাটিক্যান সিটি, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইস্টার সানডে’র বার্তায় সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে জাতিসংঘের শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। সিরিয়ায় অবিলম্বে শান্তি ফেরানোয় প্রতিশ্র“তিবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ইস্টার সানডে উপলক্ষে রোববার সেন্ট পিটার’স বাসিলিকার কেন্দ্রস্থল থেকে সমবেত লোকজনের উদ্দেশ্য এ শান্তির বার্তা দেন পোপ।
মহান যীশু মধ্যপ্রাচ্যের জাতিগত, ধর্মীয় সব পক্ষকে নির্বিশেষে সবার মঙ্গল এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে একসঙ্গে কাজ করার শক্তি দিন এবং উদ্দীপনা জাগিয়ে তুলুন সে আশাই প্রকাশ করেন তিনি।
সমবেত জনতার উদ্দেশ্যে বেনেডিক্ট বলেন, বিশেষত সিরিয়ায় রক্তক্ষয় বন্ধ হোক এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে শ্রদ্ধা, আলোচনা এবং স¤প্রীতির পথে ফেরার প্রতিশ্র“তি পূরণ হোক এই তার কামনা।
সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা থেকে পালানো শরণার্থীদের দুর্ভোগ লাঘবের জন্যও আকুল আবেদন জানান তিনি।
এছাড়া ইরাকের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনকে নতুন শান্তি প্রক্রিয়ায় ফেরারও আহ্বান জানান পোপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯১৭ঘ.
bdnews24