বৈরুত, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শান্তিপ্রস্তাবে রাজি হওয়ার পরেও নতুন করে বেসামরিক লোকদের ওপর হামলা চালানোয় সিরিয়ার সরকারের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শর্তানুযায়ী সব ধরণের সামরিক অভিযান বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি।
বান কি মুনের কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলে, “সিরিয়ায় স¤প্রতি সহিংসতা বাড়ার তীব্র নিন্দা জানিয়েছেন বান কি মুন। জনবসতিতে ভারী অস্ত্রের হামলা বন্ধের প্রতিশ্র“তির পরও সিরীয় বাহিনী নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।”
জাতিসংঘ সমর্থিত শান্তি প্রস্তাব মেনে সেনা প্রত্যাহারে রাজি হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু ১০ এপ্রিল অস্ত্রবিরতিতে যাওয়ার চারদিন আগে শুক্রবারও সহিংসতায় ২৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে সিরীয় সেনা, বিদ্রোহী ও বেসামরিক ব্যক্তিও রয়েছে।
বিদ্রোহী গ্র“প দ্য ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অস্ত্রবিরতির সময়সীমার আগে প্রেসিডেন্ট আসাদ সেনা ও ট্যাংক প্রত্যাহার করে নিলে তাদের যোদ্ধারাও লড়াই বন্ধ করে দেবে।
বান কি মুনের কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, “মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জন্য সিরিয়া কর্তৃপক্ষ এখনও দায়ী। তাদের এই মুহূর্তে তা বন্ধ করতে হবে। সিরিয়া সরকারকে বিনা শর্তে জনগণের ওপর সামরিক হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন বান কি মুন।”
সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান জানান, ১২ এপ্রিল স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে সরকারি ও বিরোধী উভয় পক্ষকে লড়াই বন্ধ করতে হবে। এর জন্য ৪৮ ঘণ্টা আগে সরকারি বাহিনীকে শহরগুলো থেকে সৈন্য সরিয়ে নিতে হবে এবং ভারি অস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে।
সিরিয়ায় এক বছর আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে সরকারের দমনপীড়নের মুখে দেশ ছেড়ে পালিয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। আর জাতিসংঘের হিসাবমতে, আন্দোলন-দমনপীড়নে নিহতদের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৭৩৫ ঘ.
bdnews24