২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বরফ ধসের কবলে শতাধিক সেনা

ভারতের সীমান্তবর্তী সিয়াচেন হিমবাহের কাছে বরফ ধসে চাপা পড়েছে শতাধিক পাকিস্তানি সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ইসলামাবাদ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সীমান্তবর্তী সিয়াচেন হিমবাহের কাছে বরফ ধসে চাপা পড়েছে শতাধিক পাকিস্তানি সেনা। কয়েকটি পাকিস্তানি টিভি চ্যানেলে শনিবার এ খবর প্রচার করা হয়। এসব প্রতিবেদনে হিমবাহ ধসে প্রায় দেড়শো’ সেনা চাপা পড়ার কথা বলা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, “সকাল ছয়টার দিকে হিমবাহ সেনাবাহিনীর একটি ক্যাম্পের ওপর ধসে পড়ে। এতে শতাধিক সেনা ও কর্মকর্তা আটকা পড়েছে।” উদ্ধারকাজ চলছে বলে তার উদ্ধৃতি দিয়ে বিবিসি এক খবরে জানায়। ভারত ও পাকিস্তানের মধ্যে বিবদমান অঞ্চল কাশ্মিরের উত্তরাঞ্চল হচ্ছে সিয়াচেন। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে দেশ দুটি স্বাধীন হওয়ার পর কাশ্মির নিয়ে দুই দুইবার যুদ্ধে লিপ্ত হয় ভারত ও পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এমডি/১৪২২ ঘ.