২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়োবৃদ্ধদের ভারে ন্যূব্জ ভারতের অর্থনীতি

ভারতের ১০ কোটি বৃদ্ধ মানুষ সম্পদের ওপর বিশাল চাপ তৈরি করবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

দিল্লি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ১০ কোটি বৃদ্ধ মানুষ সম্পদের ওপর বিশাল চাপ তৈরি করবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মতে, ভারতে বৃদ্ধ মানুষের সংখ্যা খুব শিগগিরই কিশোরদের সংখ্যাকে ছাড়িয়ে গিয়ে অর্থনীতির ওপর বিশাল চাপ তৈরি করবে। ‘বারকা’ নামে ভারতের এক গ্রামে বাস করেন ৭০ বছর বয়সী হরি কৃষ্ণ। তিনি গুরুতর ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টে ভুগছেন। তার ৫৫০ রুপি বা ১১ ডলারের মাসিক অবসর ভাতার প্রায় পুরোটাই চিকিৎসার পেছনে খরচ হয়। স্ত্রীসহ দু’জনের সংসার চালাতে প্রায় কিছুই থাকে না। হরি কৃষ্ণ বলেন, “সরকারের কাছে আমাদের একটিমাত্র প্রত্যাশা ও অনুরোধ- সরকার যেন কয়েকটি হাসপাতাল বা ক্লিনিক তৈরি করে যেখান থেকে আমরা বিনা খরচে চিকিৎসা নিতে পারি। এটাই আমাদের জন্য অনেক সহায়ক হবে।” ডব্লিউএইচও’র ভারতীয় প্রতিনিধি ড. নাতা মেনাবে বলেন, বিশেষত দরিদ্র মানুষদের কথা চিন্তা করে (এ ব্যাপারে) সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। চিকিৎসা খরচের ৮০ শতাংশই মানুষকে ব্যয় করতে হয় নিজের পকেট থেকে। আর যাদের অর্থ নেই তারা স্বাস্থ্যসেবা পায়না। ৭ এপ্রিলের বিশ্ব স্বাস্থ্য দিবস বয়োবৃদ্ধ ও স্বাস্থ্যকে কেন্দ্র প্রচারণার মাধ্যমে উদ্যাপন করার সিদ্ধান্তনিয়েছে ডব্লিউএইচও। মেনাবে বলেন ভারতের বয়োবৃদ্ধদের জন্য চিকিৎসার ব্যবস্থা খুব শিগগির গুরুতর পর্যায়ে নেমে যাবে। তিনি বলেন, “ভারতের বৃদ্ধদের সংখ্যা ২০২৫ সাল নাগাদ মোট জনসংখ্যার ১২ থেকে ১৩ শতাংশে এবং ২০৫০ সাল নাগাদ ১৭ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, প্রতি পঞ্চম ভারতীয় হবেন বৃদ্ধ। ফলে ভিন্ন একটি সমাজ তৈরি হবে এবং এ বিষয়টি খুবই গুনুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।” বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/এইচএএইচ/এলকিউ/২১৩৮ ঘ.