২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রুশ অস্ত্র ব্যবসায়ীর জেল, রাশিয়ার নিন্দা

অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাশিয়ার নাগরিক ভিক্টর বাউতকে কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। রাশিয়া সঙ্গে সঙ্গে এক প্রতিক্রিয়ায় বাউতের এ সাজাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

মস্কো, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাশিয়ার নাগরিক ভিক্টর বাউতকে কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। রাশিয়া সঙ্গে সঙ্গে এক প্রতিক্রিয়ায় বাউতের এ সাজাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রের পাইলটদের ওপর হামলা করার জন্য বাউত কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের কাছে ভারী অস্ত্র বিক্রির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের আদালত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ দণ্ডকে ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ এবং স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে। ওদিকে, বাউত তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। ১৯৯০ এর দশক থেকে বাউত অস্ত্র ব্যবসা করে আসছিলেন বলে ধারণা করা হয়। কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে তাকে খুঁজছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ২০০৮ সালে থাইল্যান্ডে বাউত গ্রেপ্তার হওয়ার পর অবশেষে গত বছর দোষী সাব্যস্ত হন তিনি। রাশিয়া বাউতকে কারাভোগের জন্য মস্কোয় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাউত তার সাজার বিরুদ্ধে আপীল করতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৫৫ঘ.