২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে মালির বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা

মালির উত্তরাঞ্চলে স্বাধীন আজওয়াদ রাষ্ট্র ঘোষণা করেছে তুয়ারেগ বিদ্রোহীরা। বিদ্রোহীদের এমএনএলএ ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বামাকো, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালির উত্তরাঞ্চলে স্বাধীন আজওয়াদ রাষ্ট্র ঘোষণা করেছে তুয়ারেগ বিদ্রোহীরা। বিদ্রোহীদের এমএনএলএ ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গত মাসে উত্তরাঞ্চলের দখল নেয় তুয়ারেগ বিদ্রোহীরা। বিবৃতিতে এমএনএলএ মহাসচিব বিল্লাল আগ আচেরিফ শুক্রবার অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। এতে তিনি বলেন, এমএনএলএ’র নির্বাহী কমিটি স্বাধীন আজওয়াদ রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়কে আহ্বান জানাচ্ছে। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো এমএনএলএ। মালিতে লড়াই বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা ওই ঘোষণা দেয়। পরে তারা তাদের অধিকৃত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানায়। নিজেদের অধিকৃত ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে বিদ্রোহীরা শুক্রবার এও বলেছে যে, তারা আশেপাশের রাষ্ট্রগুলোর সীমান্তকে শ্রদ্ধা জানাবে এবং জাতিসংঘ সনদ মেনে চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫২ঘ.