২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন প্রাইমারিতে রমনির হ্যাট্রিক

যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে মঙ্গলবারের প্রাইমারিতে জিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মিলওয়াকি, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে মঙ্গলবারের প্রাইমারিতে জিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। উইসকনসিন, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে বিশাল জয় পেয়ে রমনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিক সান্তোরামকে ভরাডুবির মুখে ঠেলে দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে ৭০ শতাংশ ভোট পেয়েছেন রমনি। মেরিল্যান্ডে পেয়েছেন ৪৯ দশমিক ১ ও উইসকনসিনে পেয়েছেন ৪২ দশমিক ৫ শতাংশ ভোট। তার এ হ্যাট্রিক জয়ে মনোনয়নের দৌঁড় থেকে সান্তোরামকে সরে যাওয়ার ডাক দিয়েছে রিপাবলিকানরা। কিন্তু লড়াই চালিয়ে যেতে এখনো বদ্ধপরিকর নাছোড়বান্দা সান্তোরাম। মনোনয়নের দৌঁড়ে বিজয়ী প্রার্থী চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন। ২৪ এপ্রিল পেনসিলভানিয়ায় ভোট হবে। সেখানে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন সান্তোরম। আর জয়ের ধারায় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন রমনি। চলতি বছর ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজ্যে রাজ্যে প্রাইমারি ও ককাসের মাধ্যমে বাছাই হওয়া রিপাবলিকান প্রার্থীই মোকাবেল করবেন ওবামাকে। প্রাইমারি ও ককাস থেকে জয়ী প্রার্থীকে অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলন থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০০ঘ.