২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে আসিয়ান

মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) নেতারা। এ পদক্ষেপ দেশটিকে ‘শান্তি, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জাতীয় উন্নয়ন’ অর্জন করতে সাহায্য করবে বলে মন্তব্য করেন সদস্য ১০ দেশের নেতারা। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের দুই দিনব্যপী এক সম্মেলনে এ আহ্বান জানানো হয় বলে বুধবার জানিয়েছে বিবিসি। গত রোববার অনুষ্ঠিত মিয়ানমারের পার্লামেন্টের ৪৫টি আসনের উপনির্বাচনে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হয় শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এ নির্বাচনের ফলাফল অনুমোদন করেছেন প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। এছাড়া এ উপনির্বাচন সম্পূর্ণ সফল ছিলো বলেও মন্তব্য করেছেন তিনি। স¤প্রতি মিয়ানমার সরকারের পুনর্গঠনের প্রতিশ্র“তির প্রতি আন্তর্জাতিক অঙ্গনকে আস্থা রাখারও আহ্বান জানায় আসিয়ান নেতারা। এছাড়া উপ-নির্বাচনের মাধ্যমে বিরোধীদলের এমন শক্ত অবস্থান গড়ে ওঠায় তাদের সমর্থন জানানোর ইঙ্গিত হিসেবেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিয়ান নেতারা। আসিয়ানের এ আহ্বান ইউরোপে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এর আগেই নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২০ ঘ.