মাদ্রিদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতিহাসের সবচেয়ে কঠোর কৃচ্ছতা বাজেট ঘোষণা করেছে স্পেন সরকার। এ বাজেটে সরকার ২৭ বিলিয়ন ইউরো কাটছাঁট করেছে, বাড়ানো হয়েছে কর।
কয়েক দশকের মধ্যে স্পেনে এটিই সবচেয়ে কঠোর কৃচ্ছতা বাজেট। এর আওতায় সরকারি খাতে কর্মীদের বেতন বন্ধ করাসহ বিভাগীয় বাজেট ১৬ দশমিক ৯ শতাংশ কমবে।
আগেই বাজেটে এ কঠোর ব্যয়সঙ্কোচনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
নুতনভাবে ব্যাপক এ বাজেট কাটছাঁট পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার স্পেনের শ্রমজীবী ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘট পালন করেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
ঘাটতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী রাজয়ের মধ্যডানপন্থী সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। সাধারণ স্পেনীয়রাও সরকারের এই প্রচেষ্টার সমর্থনে লক্ষ্যণীয় ধৈর্য্য দেখিয়েছে।
কিন্তু চারবছর ধরে দেশে নি¤œমাত্রার অর্থনৈতিক প্রবৃদ্ধি জনগণকে প্রায় প্রান্তীয় অবস্থায় ঠেলে দিয়েছে। ফলে বেশিদিন ধৈর্য্য ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
কৃচ্ছতার নতুন পরিকল্পনার নিয়ে জনগণের ধৈর্য্য কোন পর্যায়ে আছে তা পরীক্ষার জন্যই বৃহস্পতিবার ধর্মঘট ডাকা হয় বলে মনে করছেন বিশ্লে¬ষকরা।
বৃহস্পতিবার একদিনের ধর্মঘটে প্রায় ৩০ শতাংশ শ্রমজীবী অংশগ্রহণের আভাস পাওয়া গেছে জরিপে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬০৬ঘ.
bdnews24