২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু শক্তি ব্যবহারের অধিকার আছে: ব্রিকস

ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দিয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে স্বীকৃতি দিয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। বৃহস্পতিবার নয়া দিল্লিতে ব্রিকসের সদস্য দেশ ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতারা এই জোটের চতুর্থ সম্মেলনে মিলিত হন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, “ইরানকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কোনোভাবে সংঘর্ষের দিকে যেতে দেওয়া যায় না। সংঘর্ষের বিপর্যয়কর ফল কারো পক্ষে যাবে না।” “রাজনৈতিক ও অর্থনৈতিকভাযে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে ইরানের এবং বিশ্ব স¤প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে সে তা করবে, তা আমরা দেখতে চাই।” “ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। আন্তর্জাতিক বিধি মোতাবেক পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ইরানের অধিকারকে আমরা স্বীকার করি।” সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতার অবসানও চাওয়া হয় ওই বিবৃতিতে। ‘বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ব্্িরকসের অংশীদারিত্ব’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এ বৈঠকের আগের দিন এ জোটভুক্ত দেশগুলো ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখারও ঘোষণা দেয়। পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর। এ অভিযোগে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইরানের তেল রপ্তানিও নিষিদ্ধ করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২০১ ঘ.