২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানে নিহত মানুষের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার নতুন এক হিসাবে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

জাতিসংঘ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানে নিহত মানুষের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার নতুন এক হিসাবে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ এর আগে নিহতের সংখ্যার যে হিসাব দিয়েছিল তার চেয়ে এ সংখ্যা প্রায় ১ হাজার বেশি। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্থাটির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক বিশেষ সমন্বয়ক রবার্ট সেরি বলেন, সিরিয়ায় এক বছর আগে আন্দোলন বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হওয়া মোট মানুষের সংখ্যা হিসাবমতে ৯ হাজারেরও বেশি। জাতিসংঘের আগের হিসাবে সিরিয়ায় নিহতের সংখ্যা ৮ হাজারের বেশি বলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১০৬ঘ.