২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সিরীয় সেনা-বিদ্রোহী সংঘর্ষ

সিরিয়ার সেনারা মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে লেবাননের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেখানে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

বৈরুত, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সেনারা মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে লেবাননের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেখানে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। স্থানীয় বাসিন্দা এবং কয়েকটি নিরাপত্তা সূত্র জানায়, সিরিয়া বাহিনী লেবাননের কয়েকশ মিটার ভেতরে ঢুকে পড়েছে। সিরীয় সেনারা লেবানন ভূখন্ডে ২০০-৫০০ মিটার ভেতরে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। লেবাননের পাহাড়ি পল্লী অঞ্চল ‘আল-কা’ এর আবু আহমেদ নামের এক বাসিন্দা বলেন, “৩৫ জনেরও বেশি সিরীয় সেনা সীমান্ত অতিক্রম করে লেবাননে ঢুকে বাড়িঘর ধ্বংস করতে শুরু করেছে।” ওই অঞ্চলের আরেক বাসিন্দা জানান, কয়েকজন সেনা সাজোঁয়া যান নিয়ে ঘুরছে এবং রকেট থেকে নিক্ষেপযোগ্য গ্রেনেড হামলা চালাচ্ছে। এছাড়া, লেবাননে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। বৈরুতে এক নিরাপত্তা সূত্র সীমান্ত এলাকায় সংঘর্ষ চলার কথা জানিয়েছে। তবে সিরীয় সেনাদের লেবাননে ঢুকে পড়ার খবরটি নিশ্চিত করে জানাতে পারেনি। লেবাননের সেনাবাহিনী এলাকাটি বন্ধ করে রেখেছে। সিরিয়া বাহিনীর হামলার মুখে স¤প্রতি কয়েকমাসে লেবাননের ওই এলাকায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে শ’শ’ সিরীয় শরণার্থী। তাদের মধ্যে রয়েছে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির কিছুসংখ্যক সক্রিয় সদস্যও। লেবাননের উত্তরাঞ্চলে গত সপ্তাহে সিরিয়া বাহিনীর ছোড়া গোলা পড়েছে এবং বাসিন্দারা বলছে, স¤প্রতি কয়েকমাসে পালাতে থাকা বিদ্রোহীদের পিছু ধাওয়া করতে করতে সিরিয়ার সেনারা এর আগেও সাময়িকভাবে সীমান্ত পেরিয়েছে। ওদিকে, বিবিসি এক খবরে জানিয়েছে, সিরিয়া সরকার ইতোমধ্যেই জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের দেওয়া শান্তি প্রস্তাব মানতে রাজি হয়েছে। আনানের মুখপাত্র একথা জানান। সিরিয়ায় রক্তক্ষয়, সহিংসতা অবসানে এ পদক্ষেপকে প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচনা করছেন আনান। তার এ প্রস্তাবে সিরিয়ায় সহিংসতা অবসনে জাতিসংঘের তদারকির আওতায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৮ঘ.