২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আরেকটি পরমাণু চুল্লি বন্ধ

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি চুল্লি বন্ধ করেছে জাপান। এর মধ্য দিয়ে দেশটি আণবিক শক্তির ব্যবহার বন্ধের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছল। এখন বিদ্যুৎ উৎপাদনে তাদের সক্রিয় থাকল আর মাত্র একটি পরমাণু চুল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

টোকিও, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি চুল্লি বন্ধ করেছে জাপান। এর মধ্য দিয়ে দেশটি আণবিক শক্তির ব্যবহার বন্ধের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছল। এখন বিদ্যুৎ উৎপাদনে তাদের সক্রিয় থাকল আর মাত্র একটি পরমাণু চুল্লি। গত বছর ভয়াবহ ভূমিকম্প আর সুনামির ফলে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটার পর থেকেই জাপানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর বিরুদ্ধে জনমত জোরদার হতে থাকার পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ চুল্লি বন্ধ করা হল। বিদ্যুৎ ঘাটতির মুখেও এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ফুকুশিমা বিপর্যয়ের আগে জাপানে সক্রিয় ছিল ৫৪ টি পরমাণু চুল্লি। তখন জাপানের মোট বিদ্যুতের এক-তৃতীয়াংশ উৎপাদিত হতো পারমাণবিক চুল্লিতে। কিন্তু গত বছর মার্চে সুনামির পর ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় বিস্তীর্ণ এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। তেজস্ক্রিয়া থেকে সুরক্ষার জন্য বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে সরিয়ে নিতে হয় হাজার হাজার মানুষকে। কাশিওয়াজকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের ৬ নং ইউনিট বন্ধ করে দেয় টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। এরপর কেবলমাত্র সক্রিয় থাকে হোক্কাইডো দ্বীপের পরমাণু চুল্লি। পারমাণবিক শক্তির ওপর থেকে নির্বাশীলতা কমিয়ে জাপান এখন জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকছে। বিকল্প এ জ্বালানি আমদানি ইতোমধ্যেই বাড়িয়েছে জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮০৩ঘ.