২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেরাপি নিতে আবারও কিউবায় শ্যাভেজ

ক্যান্সার চিকিৎসার জন্য থেরাপি নিতে শনিবার আবারও কিউবা গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

কারাকাস, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ক্যান্সার চিকিৎসার জন্য থেরাপি নিতে শনিবার আবারও কিউবা গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। ভেনেজুলেয়ার এ প্রেসিডেন্টের আবারও কিউবা সফরে শঙ্কায় আছেন সমর্থকরা। তবে তাদের সেই শঙ্কা দূর করতে শ্যাভেজ ভাল আছেন এবং কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন । গত সপ্তাহেই কিউবা থেকে টিউমারের তৃতীয় দফা অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন শ্যাভেজ। ওই সময়ই শিগগিরই রেডিয়েশন থেরাপি নিতে আবারও কিউবা যাবেন বলে জানান তিনি। কিউবা রওয়ানা হওয়ার আগে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, “আমার চিকিৎসক ও রাজনৈতিক দলের সুপারিশের কারণে আগামী কাল থেকেই আমি রেডিয়েশন থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” মন্ত্রিসভার এই বৈঠকটি শনিবার ভেনেজুয়েলার টেলিভিশনে স¤প্রচার করা হয়। প্রায় ১৩ বছর ধরে দক্ষিণ আমেরিকার এ দেশটি শাসন করছেন শ্যাভেজ। চলতি বছর ৭ অক্টোবর ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। আবারও ক্ষমতা ধরে রাখতে এতে লড়ছেন শ্যাভেজ। জিতলে আবার ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হবেন তিনি। তবে ক্যান্সারের কারণে সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেননা তার কিধরনের ক্যান্সার এবং তা কতটা গুরুতর সে সম্পর্কে কোনো তথ্য না থাকায় শ্যাভেজের ভবিষ্যৎ নিয়েও একটি বড় প্রশ্ন রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১২ঘ.