২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানে মৃত্যু এক দশকে তিনগুণ বেড়েছে

ধূমপান বা তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা গত দশকে তিনগুণ বেড়েছে। বড় বড় তামাক কোম্পানিগুলো তামাক বিরোধী জনসচেতনতা প্রচেষ্টা ব্যাহত না করলে লাখ লাখ জীবন বাঁচানো যেতো বলে দাবি করা হয়েছে সা¤প্রতিক এক গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

লন্ডন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপান বা তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা গত দশকে তিনগুণ বেড়েছে। বড় বড় তামাক কোম্পানিগুলো তামাক বিরোধী জনসচেতনতা প্রচেষ্টা ব্যাহত না করলে লাখ লাখ জীবন বাঁচানো যেতো বলে দাবি করা হয়েছে সা¤প্রতিক এক গবেষণায়। স্বাস্থ্য বিষয়ক প্রচারাভিযানকারী সংস্থা ‘ওয়ার্ল্ড লাং ফাউন্ডেশন’ (ডবি¬উএলএফ)’র ওই গবেষণা প্রতিবেদনটি বুধবার প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ শতকে তামাকজনিত কারণে প্রতি ছয় সেকেন্ডে একজন মারা যাবে। এতে আরো বলা হয়, গত ১০ বছরে বিশ্বে ৫ কোটি মানুষ তামাকজনিত কারণে মারা গেছে। এছাড়া, পুরুষদের ১৫ শতাংশ ও নারীদের ৭ শতাংশেরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী তামাক। ডবি¬উএফএল’র প্রতিবেদনে আরো বলা হয়, চীনে এক নম্বর ঘাতকের জায়গা দখল করে আছে তামাক। দেশটিতে প্রতি বছর ১২ লাখ মানুষ তামাকজনিত কারণে মারা যায়। ২০৩০ সালের মধ্যে এ সংখ্য ৩৫ লাখে দাঁড়াবে। লক্ষণীয় বিষয় হল, উন্নত দেশগুলো ধূমপায়ীর সংখ্যা কমতে থাকলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে। তামাকজনিত কারণে মারা যাওয়াদের ৮০ শতাশংই নিু আয়ের দেশের। তুরস্কে পুরুষদের মধ্যে ৩৮ শতাংশের মৃত্যু হয় ধূমপানজনিত অসুস্থতায়। ওদিকে, যুক্তরাষ্ট্রে নারী মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে ধূমপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৬ঘ.