২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ইহুদি স্কুলে হামলাকারী নিহত

ফ্রান্সে আল কায়েদার সদস্য পরিচয়ে তুলজে একটি ইহুদি স্কুলের বাইরে সোমবার গুলি করে ৭ জনকে হত্যাকারী বন্দুকধারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

প্যারিস, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সে আল কায়েদার সদস্য পরিচয়ে তুলজে একটি ইহুদি স্কুলের বাইরে সোমবার গুলি করে ৭ জনকে হত্যাকারী বন্দুকধারী নিহত হয়েছে। মোহম্মদ মেরাহ নামের ওই বন্দুকধারীর ৫ তলা ফ্ল্যাটে ৩১ ঘণ্টার ঘেরাও অভিযানের পর মেহরা একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা যায় বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মেরাহ বাথরুম থেকে গুলি করতে করতে বের হয়ে এসে পরে শেষমেশ জানালা দিয়ে লাফ দেয়। মাটিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। গত সোমবার তুলজে ওই বন্দুকধারীর হামলায় শিশু ও শিক্ষকসহ ৭ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের সামনে অপেক্ষমান লোকদের ওপর গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় হামলাকারী। এরপর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। তাকে ধরার জন্য পুলিশ বুধবার তার অ্যাপার্টমেন্টে ঘেরাও অভিযান শুরু করে। হামলাকারী নিজেকে আল কায়েদা সদস্য বলে দাবি করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গয়া বলেছেন, মেরাহ অন্য দেশে মোতায়েন ফরাসি সেনাদের ভূমিকার প্রতিশোধ নিচ্ছে বলে দাবি করে। তিনি বলেন, নিহত ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিশোধ নেওয়াই ছিল তার লক্ষ্য। এছাড়াও সে অন্য দেশে ফরাসি বাহিনীর আগ্রাসনেরও প্রতিশোধ নিতে চেয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০৩ঘ. ড়ঃযবৎঃঢ়-ব ফবহ