২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হত্যায় অভিযুক্ত সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে

গত সপ্তাহে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণ করে আফগান গ্রামবাসীদের হত্যার ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রের সেনা রবার্ট ব্যালেসের বিরুদ্ধে ১৭ টি খুনের অভিযোগ আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণ করে আফগান গ্রামবাসীদের হত্যার ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রের সেনা রবার্ট ব্যালেসের বিরুদ্ধে ১৭ টি খুনের অভিযোগ আনা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক কর্মকর্তা একথা জানান। এর আগে কান্দাহারে রবার্ট ব্যালেসের গুলিতে নিহত আফগানদের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়েছিলো। কিন্তু অভিযোগ গঠনের সময় তার বিরুদ্ধে ১৭ জনকে হত্যার অভিযোগ আনা হচ্ছে। ওই হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। উল্লি¬খিত অভিযোগ ছাড়াও ব্যালেসের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টাসহ আরো কিছু আভিযোগ আনা হচ্ছে বলে জানা গেছে। তবে অতিরিক্ত অভিযোগগুলোর বিষয়ে সামরিক কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট ৩৮ বছর বয়সী রবার্ট ব্যালেসকে কানসাসের একটি সামরিক কারাগারে নিঃসঙ্গ আবস্থায় আটক রাখা হয়েছে। ব্যালেসের অপরাধ প্রমাণ করার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ যুক্তরাষ্ট্র সরকারের কাছে নেই বলে চলতি সপ্তাহে দাবি করেছেন ব্যালেসের আইনজীবী জন হেনরি ব্রাউন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০২ঘ.