২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাম্বিয়ায় সামরিক অভিযানে ৩৩ ফার্ক গেরিলা নিহত

কলাম্বিয়ার সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ৩৩ ফার্ক গেরিলাকে হত্যা করেছে বলে দেশটির সরকার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

বোগাটা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলাম্বিয়ার সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ৩৩ ফার্ক গেরিলাকে হত্যা করেছে বলে দেশটির সরকার জানিয়েছে। কলাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস পিনজন জানান, আরকুয়া প্রদেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে বিশ্রামরত ‘রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া’ (ফার্ক) গেরিলাদের ওপর বুধবার স্থল ও বিমান হামলা চালানো হয়। এর কয়েকদিন আগেই হামলা ফার্ক গেরিলারা হামলা চালিয়ে ১১ সেনাকে হত্যা করেছে। কলাম্বিয়ার এই মার্কসবাদী গেরিলাদের দমনে নতুন সামরিক কৌশলের আওতায় এ হামলা চালানো হয়েছে বলে সরকার দাবি করেছে। রাজধানী বোগাটায় এক ভাষণে কলাম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, “আমাদের দেশে প্রয়োজনীয় শান্তি অর্জনের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের নিরাপত্তা নিুগামী হতে দেব না। এক হাতে বন্দুক আরেক হাতে সংবিধান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।” প্রতিরক্ষামন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় ফার্কের ৫১ গেরিলাতে আটক বা হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১০ ঘ.