প্যারিস/জাকার্তা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতবাসের বাইরে বুধবার বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দূতাবাসের জানালা ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি বলে জানান ফ্রান্সের ‘রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডিজোকো সুয়েন্তো।
ফরাসি পুলিশের একটি সূত্র জানায়, প্যারিসের অভিজাত ষোড়শ ডিস্ট্রিকের রু কর্তামবার্ট ভবনে বোমাটি পাওয়া গেছে। এটা একটি গ্যাস সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত ছিল। সিলিন্ডার থেকে খোলার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জানালা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সুয়েন্তো বলেন, “প্যারিসে ইন্দোনেশিয়ার দূতাবাসে বিস্ফোরণ হয়েছে। তবে এ বোমা হামলার লক্ষ্য কি ছিল তা জানা যায়নি।”
তিনি আরো বলেন, “বিস্ফোরণের সময় রাষ্ট্রদূতও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কাছে যাননি। এছাড়া এতে দূতবাসের জানালা ভেঙে গেলেও ইন্দোনেশিয় কোনো কর্মকর্তা কর্মচারী হতাহত হয়নি।
দূতবাসে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাতালেগায়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৪ঘ.
bdnews24