২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানে মন্ত্রীদের তলব

পাকিস্তানের অ্যাবোটাবাদের গোপন আস্তানায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে তলব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের অ্যাবোটাবাদের গোপন আস্তানায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে তলব করেছে। ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয় বলে জানা গেছে। এ উদ্দেশে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল শহিদ লতিফের সঙ্গে অ্যাবোটাবাদ কমিশন মঙ্গলবার সাক্ষাৎ করে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। এ সময় বিচারপতি জাভেদ ইকবাল, আশরাফ জাহাঙ্গীর কাজী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ উপস্থিত ছিলেন বলে জানা যায়। তালিকাভুক্ত সবার সাক্ষাৎকার নেওয়া শেষ হলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এ কমিশন। মঙ্গলবারের বৈঠকে যাদের তলব করার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার, প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতার, মুখ্যমন্ত্রী খাইবার পাখতুনখোয়া (কেপি), সাবেক আইএসআই প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল জিয়াউদ্দিন বাট ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাদিম তাজ এবং ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক মহাপরিচালক ইজাজ শাহ। স¤প্রতি ডন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়াউদ্দিন বাট স্বীকারোক্তিমূলকভাবে জানান, সামরিক শাসক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের আমলে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলেন আইবি মহাপরিচালক ইজাজ শাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৭ ঘ.