২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হীরক জয়ন্তী: পার্লামেন্টে রানির ভাষণ

সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের দু’কক্ষেই ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের দু’কক্ষেই ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। এতে দেশ ও জনগণের সেবায় নিজেকে নতুন করে উৎসর্গ করার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের হীরক জয়ন্তী উপলক্ষ্যে ওয়েস্টমিনিস্টার হলে রঙিন গ্লাসের একটি জানালা উন্মোচন করা হয়। এর আগে পার্লামেন্টের নেতা, সদস্য ও মান্যগণ্যদের উদ্দেশ্যে ওই ভাষণ দেন তিনি। চলতি বছর ফেব্র“য়ারি থেকে রানির ৬০ বছর পূর্তি উদযাপন শুরু হয়েছে। জুনে চারদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হবে বলে বিবিসি’র এক খবরে বলা হয়েছে। পার্লামেন্টের দু’কক্ষের অনুরোধে ভাষণ দেন রানি। আর হাউজ অব কমন্স স্পিকার জন বারকাউ ও লর্ডসের স্পিকার বারোনেজ ডিসুজা রানির এ ভাষণ উপস্থাপন করেন। এ সময় পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, নিক ক্লেগ, এড মিলিব্রান্ট ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ১৬ শতক থেকে ব্রিটেনের রাজা-রানিরা পার্লামেন্টে এ ধরনের ভাষণ দিয়ে আসছেন। আর ১৯৩৫ সালে রাজা পঞ্চম জর্জের রজত জয়য়ন্তী থেকে ওয়েস্টমিনিস্টার হলে এ অনুষ্ঠান হয়ে আসছে। পার্লামেন্টের সদস্যরা রানিকে জানালা উপহার দিয়েছে। দেড় হাজার টুকরোর কাঁচের এ জানালাটির জন্য পার্লামেন্টের সদস্যরা ব্যক্তিগতভাবে অর্থের যোগান দিয়েছে। আর নকশা করেছেন ব্রিটিশ শিল্পী জন রেন্টিয়েন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪২ঘ.