২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের উত্তর প্রদেশে মঙ্গলবার একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী জিপের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর প্রদেশে মঙ্গলবার একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী জিপের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের হাট্রাসের মধু রেল স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে আরো বলা হয়, জিপটিতে ১৭ জন যাত্রী ছিল। এক্সপ্রেস ট্রেনটি জিপটিকে ধাক্কা দিয়ে লাইনের ওপর দিয়ে ঠেলে নিয়ে যায়। জিপটি রেলক্রসিং পার হওয়ার সময় মথুরা থেকে কাসগঞ্জগামী ট্রেনটিও ক্রসিং পার হতে থাকলে ওই দুর্ঘটনা সংঘটিত হয় বলে ভারতের রেল কর্মকর্তারা জানান। রেল দুর্ঘটনা ভারতে একটি নৈমিত্তিক বিষয়। গত বছর জুলাইয়ে উত্তর প্রদেশের পাতিয়ালি লেভেল ক্রসিংয়ে বরযাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২২ ঘ.